মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, শিক্ষার্থীদের আবাসিক হল এ এফ রহমান ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় কর্মরত শ্রমিকরা পানির লাইনের কাজ করতে করতে গিয়ে মাটির নিচে অস্ত্রগুলো দেখতে পান। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধারের পর অস্ত্রগুলোকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
.png)
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল বডি গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করি। এরপর সেগুলো হাটহাজারী থানা পুলিশের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।