ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

যবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:২৫, ১০ মে ২০২২
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
ছবি: সংগৃহীত

অল্প বৃষ্টি হওয়ার পরই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ কারণে ডুবে যায় খেলার মাঠ ও রাস্তা। এরই কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা তৈরি হয়। 

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক থেকে ছাত্রদের একমাত্র হল শহীদ মসিয়ূর রহমান হল পর্যন্ত পুরো সড়ক প্রায় ৪-৫ ইঞ্চি পানিতে তলিয়ে গেছে। 

শিক্ষার্থীদের অভিযোগ, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ড্রেন, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা ও নিচু জমির কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিবছর এ ধরনের সমস্যার সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না।  

Advertisement

অপরিষ্কার ড্রেন, রাস্তায় কনস্ট্রাকশনের নির্মাণ সামগ্রী রাখা ও নিচু জমির কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতি বছর এমন সমস্যা সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেই কার্যকারী কোনো পদক্ষেপ।

কিন্তু এতদিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। হলের রাস্তায় পানি জমার বিষয়ে কনস্ট্রাকশনের কাজের দোহাই দিয়ে বিষয়টি বারবার এড়িয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দফতর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. নাজমুস সাকিব জানান, কনস্ট্রাকশনের কাজের জন্য সব জায়গায় এমন হয়ই। আর টিএসসি নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। নতুন হলের নির্মাণ সামগ্রী রাখার জন্য জন্য এমন হচ্ছে। এ বিষয়ে ইঞ্জিনিয়ার তৌহিদ ইমাম ভালো বলতে পারবেন।

নতুন হল নির্মাণের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. তৌহিদ ইমামকে ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশনের কাজ একটি চলমান প্রক্রিয়া। ৬-৭ বছর ধরে চলমান টিএসসি নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এখন নতুন ছাত্র হল নির্মাণ হচ্ছে। তাই বলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে আর জলাবদ্ধতায় ডুবে যায় খেলার মাঠ, আশপাশের বিভিন্ন চলাচলের পথ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজের দোহাই দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এটা লজ্জার। আশা করি উপাচার্য শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

এসব কাজের দোহাই দিয়ে রাস্তায় পানি জমে থাকতে পারে না। হলের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী পানির মধ্য দিয়ে যাওয়া আশা করছে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজের দোহাই দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে।

এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, হল প্রশাসনের পক্ষ থেকে এটি সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং দফতরে বার বার চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!