ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যাদের জন্য আইইউটি

সাঈদ চৌধুরী, চুয়েট
প্রকাশিত: ১৯:১২, ১৯ মে ২০২২
যাদের জন্য আইইউটি
ছবি: সংগৃহীত

আইইউটি, যার পুরো নাম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয়। 

এখানে পড়াশোনা করতে পারেন বাংলাদেশসহ ওআইসিভুক্ত ৫৭ দেশের শিক্ষার্থীরা। আইইউটিতে রয়েছে ৬টি বিভাগে ৭৬২ আসন।

আইইউটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। 

Advertisement

যাদের জন্য আবেদন: আইইউটিতে শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বলছে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিবিএর জন্য যোগ্যতা অনুযায়ী প্রথম ৫৫০০ জনকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে। অন্যদিকে বিটিএইচটির জন্য ৫০০ জনকে সুযোগ দেয়া হবে। 

যোগ্যতা: এই বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসিতে আলাদা করে ৪.৫০ পেলেই আবেদন করা যাবে। যা দুটি বিভাগের জন্য প্রযোজ্য। ২০২০ ও ২০২১ সালের এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এর মানে এখানে সেকেন্ড সাইমে ভর্তি সুযোগ আছে। 

বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ: এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন। শুধু তাই নয়, এইচএসসিতে একজন শিক্ষার্থীকে পদার্থ রসায়ন আর গণিতে জিপিএ- ৫ পেতে হবে। এবং ইংরেজিতে ন্যুনতম এ- গ্রেড পেতে হবে। 

ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি বিভাগে (বিটিএইচটি) সব বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন। এখানে আলাদা করে জিপিএ পাওয়ার কথা নোটিশে উল্লেখ নেই।   

আইইউটিতে ১০০:

আইইউটিতে ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে। এরমধ্যে থাকবে গণিত-৩৫, পদার্থ- ৩৫, রসায়ন- ১৫, ইংরেজি-১৫ নম্বর। সময় দেয়া হবে দুই ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। যারা বাংলা মিডিয়ামের শিক্ষার্থী তাদের ইংরেজিতে পাকাপোক্ত হতে হবে। তবে ইংরেজি বুঝতে সমস্যা হলে তাদের জন্য আইইউটির ভর্তি পরীক্ষায় পাস করা কঠিন হয়ে পড়বে। 

তারা যাদের ইংরেজিতে খুব বেশি সমস্যা তাদের বিভিন্ন বিষয়ের key word (Volume- আয়তন, Velocity- বেগ, Acceleration- ত্বরণ) এ ধরনের key word মুখস্ত করে নেবে।

বিভাগ ও আসন:

১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)- ১১০
২. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (সিডব্লিউিই)–৫৫
৩. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)– ১৬৫
৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)- ৬০
৫. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)– ৫৫
৬. সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই)– ১১০
৭. বিবিএ ইন টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম)-৫৫ 
৮. ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি (বিটিএইচটি)- ২০

খরচাপাতি: আবাসিক শিক্ষার্থীদের জন্য দিতে ২০ হাজার ডলার। এরমধ্যে প্রথম বছর দিতে ৬৫০০ ডলার। বাকি তিন বছরে ৪৫০০ ডলার করে দিতে হবে। 

অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দিতে হবে ১৪ হাজার ডলার। এরমধ্যে প্রথম বছর দিতে হবে ৫ হাজার ডলার। বাকি তিন বছরে তিন হাজার ডলার করে দিতে হবে। 
এছাড়াও ভর্তির সময় ২ হাজার ডলার দিতে হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!