ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

স্কলারশিপে আইইউটিতে পড়াশোনা

সাঈদ চৌধুরী
প্রকাশিত: ১৮:৪৫, ২১ মে ২০২২
স্কলারশিপে আইইউটিতে পড়াশোনা
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি)। ছবি: সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ মে।

স্কলারশিপে আইইউটিতে পড়াশোনা:

১. ফুল ওআইসি স্কলারশিপ: এই স্কলারশিপে কোনো ফি দিতে হয় না। 
২. তবে একজন শিক্ষার্থীকে এই স্কলারশিপ পেতে ৫০০ ডলার দিতে হয় যা একবছর পর আবার দিয়ে দেয়া হয়। 
৩. এই স্কলারশিপ ৪০ জনকে দেয়া হয়। 
৪. বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় হয় কেবলমাত্র তাদেরকেই এই স্কলারশিপ দেয়া হয়। বাকি স্কলারশিপ ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের দেয়া হয়। 

Advertisement

আংশিক স্কলারশিপ:

১. এই স্কলারশিপ পেতে একজন শিক্ষার্থীকে ভর্তির সময় প্রথম বছরে ৬৫০০ ডলার দিতে হয়। এরপর আর বাকি তিনবছরে কোনো ফি দিতে হয় না। 
২. এই স্কলারশিপ পেতে পারে কেবলমাত্র ১২০ জন। 
৩. বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ৮০ জন আর বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী পায় এই স্কলারশিপ।
৪. বাকি ৪৭০ সিট সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেয়া হয়। 

যেভাবে আবেদন:

১. আবেদন করতে হবে অনলাইনে।
২. আবেদন ফি ১২০০ টাকা টেলিটকের এসএমএস এর মাধ্যমে দিতে হয়। 
৩. এরইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ট্রান্সক্রিপ্টের হার্ড কপি জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষায়:

১. ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং করা হবে। 
২. পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। 
৩. পরীক্ষার হলে অতিরিক্তি কোনো কাগজ দেয়া হয় না। তবে রাফ করা জন্য পর্যাপ্ত জায়গা দেয়া হয়।

আইইউটিতে ১০০:

আইইউটিতে ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে। এরমধ্যে থাকবে গণিত-৩৫, পদার্থ- ৩৫, রসায়ন- ১৫, ইংরেজি-১৫ নম্বর। সময় দেয়া হবে দুই ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। যারা বাংলা মিডিয়ামের শিক্ষার্থী তাদের ইংরেজিতে পাকাপোক্ত হতে হবে। তবে ইংরেজি বুঝতে সমস্যা হলে তাদের জন্য আইইউটির ভর্তি পরীক্ষায় পাস করা কঠিন হয়ে পড়বে। 

তারা যাদের ইংরেজিতে খুব বেশি সমস্যা তাদের বিভিন্ন বিষয়ের key word (Volume- আয়তন, Velocity- বেগ, Acceleration- ত্বরণ) এ ধরনের key word মুখস্ত করে নেবে।

- এক্ষেত্রে জানতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে যেসব প্রশ্ন আছে সেসব প্রশ্ন সম্পর্কে। তবে আইইউটিতে ভর্তিচ্ছুদের এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক সমাধান করা যেতে পারে। 

ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি বিভাগে (বিটিএইচটি): 

এই বিভাগের জন্য সব বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন। 

১. গণিত- ৩৫
২. ইংরেজি এবং কমিউনিকেশন- ৩৫
৩. এনালাইটিক্যাল এবিলিটি ও জেনারেল নলেজ- ৩০
যেভাবে প্রস্তুতি: 

ভর্তি সুযোগ: এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পায় ৫৫০০ জন্য। 

তাদেরকে নির্দিষ্ট স্কোর মেনে সিলেকশন করা হয়। 
যেমন: 

১. এইচএসসি: জিপিএ, ম্যাথ, ফিজিক্স, কেমিষ্ট্রি, ইংলিশ ও বাংলা।
২. এসএসসি: ম্যাথ, ফিজিক্স, কেমিষ্ট্রি, ইংলিশ ও বাংলা।  

ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি বিভাগে (বিটিএইচটি): এই বিভাগে ভর্তিচ্ছুদের ৫৫০ জনকে ভর্তি পরীক্ষা সুযোগ দেয়া হয়। 

এসএসসি: ম্যাথ, আইসিটি, ইংলিশ, বাংলা, ইসলাম অ্যান্ড মোর‌্যাল সায়েন্স। 

পরীক্ষা হবে: আইইউটি, ডুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!