ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেস থেকে ইবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২৩ মে ২০২২
মেস থেকে ইবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আবিদ বিন আজাদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী ‘ব্রাদ্রার্স হাউস’ মেস থেকে সোমবার বিকেলে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আবিদ বিন আজাদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়। 

তার রুমমেট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাব্বির জানান, সকাল ৯টার দিকে আবিদের সঙ্গে কথা বলে ক্যাম্পাসে যায় সে। আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস থেকে ফিরে এসে সে ভিতর থেকে দরজা আটকানো দেখে। এসময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে আবিদের ঝুলন্ত লাশ দেখিতে পায় সাব্বির। 

Advertisement

পরে মেসের অন্য সদস্যদের ডাকলে তারা মেস মালিক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি ও পুলিশ উপস্থিত হয়। পরে সাড়ে ৪ টার দিকে দরজা কেটে পুলিশ মরদেহ উদ্ধার করেন। 

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এরকম ঘটনা সত্যিই দুঃখজনক। আমি তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!