ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আমাদের জীবনে সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৫ মে ২০২২
আমাদের জীবনে সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে: কুবি উপাচার্য
বক্তব্য রাখছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন বলেছেন, আমাদের জীবনে সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে। এই প্রভাব নির্দিষ্ট কোনো জায়গাজুড়ে নয় বরং পুরো বিশ্বজুড়ে রয়েছে। একাডেমিক গবেষণা ও সাহিত্যের যথাযথ চর্চা ও জানাশোনার মাধ্যমে প্রথাগত জ্ঞানকে চ্যালেঞ্জ করার সক্ষমতা অর্জন করতে হবে। 

ইনস্টিটিউটশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক কলা ও মানবিক অনুষদের শিক্ষকদের নিয়ে ‘বাংলাদেশের ছোটগল্প (১৯৯০-২০১০) উত্তর উপনিবেশিক বিবেচনা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বুধবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে সকাল ন’টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. এ. এফ. এম আব্দুল মঈন। 

বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মওলা। প্রধান বক্তা ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ। কো অর্ডিনেট করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম মওলা বলেন, উত্তর উপনিবেশিকতা থেকে আমরা বের হতে পারিনি। আমাদের সংস্কৃতি, চিন্তা-চেতনায় এখনো উপনিবেশিকতা বিরাজ করছে। মনস্তাত্ত্বিকভাবে আমরা এখনো শাসিত হচ্ছি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!