ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বন্যায় দুর্গত ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলো শাবিপ্রবি শিক্ষর্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২৫ মে ২০২২
বন্যায় দুর্গত ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলো শাবিপ্রবি শিক্ষর্থীরা
সিলেটের জকিগঞ্জ উপজেলার তিনটি গ্রাম, কেরাইয়া, মির্জারচক এবং তিরাশি গ্রামের বন্যা দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। 

সিলেটে বন্যায় দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় জোটের সমন্বয়ক রাজর্ষি ভট্টাচার্য ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট ‘বন্যার্তদের পাশে শাবিপ্রবি’ শিরোনামে চ্যারিটি ফান্ড সংগ্রহ করছে। এরই মধ্যে বুধবার (২৫ মে) সিলেটের জকিগঞ্জ উপজেলার তিনটি গ্রাম, কেরাইয়া, মির্জারচক এবং তিরাশি গ্রামের বন্যা দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। 

Advertisement

রাজর্ষি ভট্টাচার্য আরো বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার (চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণ) বিতরণ করে। তার সঙ্গে মেডিকেল টিম হিসেবে সন্ধানী-এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এছাড়া বন্যার সময় বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও তার প্রতিকার সম্পর্কে বন্যা কবলিত মানুষদের সচেতন করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!