ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:২২, ২৮ মে ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
বরিশাল-পটুয়াখালী মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে বরিশাল-পটুয়াখালী রুটের বাস মালিক সমিতির সদস্যদের বিরুদ্ধে। 

এ ঘটনায় পুলিশ বাস মালিক সমিতির একজনকে আটক করে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ফয়সাল শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

শনিবার (২৮ মে) সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামনে পটুয়াখালী-মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় একঘণ্টা ধরে রাস্তার একটি অংশ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

Advertisement

জানা যায়, মারধরের শিকার হওয়া শিক্ষার্থী জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশে পটুয়াখালীগামী বিশ্ববিদ্যালয়ের সামনে বাস স্টপে দাঁড়িয়ে থাকে। বাস চলে আসলে তিনি উঠার চেষ্টা করেন। তখন বাস মালিক সমিতিরা তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবে। শিক্ষার্থী উত্তরে বলে যেখানে যাবো সেখানে নামিয়ে দিলেই হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে বাস মালিক সমিতির ৭-৮ জন লোক তার ওপর চড়াও হয় এবং মারধর করে।

ফয়সাল শাহরিয়ারের অভিযোগ, আমি জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশে দাঁড়িয়ে থাকি। আমি কোথায় যাবো জিজ্ঞাসা করলে বলি যেখানে যাবো সেখানে নামিয়ে দিলেই হবে। সঙ্গে সঙ্গে বাস মালিক সমিতির কালাম নামে একজনসহ সাত-আট জন আমার উপর চড়াও হয় আর অকথ্য ভাষায় গালাগালি করে। আমার জামার কলার ধরে মারধর করে। আর বলে তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আই।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, আমি ফয়সালের কাছে বিষয়টা শুনবো। তারপরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে পুলিশ প্রশাসনসহ বাস মালিক সমিতিদের সঙ্গে আলোচনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!