ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আম পাড়তে গিয়ে কোমড় ভাঙলো রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৩ জুন ২০২২
আম পাড়তে গিয়ে কোমড় ভাঙলো রাবি শিক্ষার্থী
সুভাষ চন্দ্র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এবার কোমড় ভাঙলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী।

শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গাছ থেকে আম পাড়তে যাওয়া ওই শিক্ষার্থীর নাম সুভাষ চন্দ্র। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

Advertisement

জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে আম পাড়তে গাছে উঠে ওই শিক্ষার্থী। সে সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে রাবি মেডিকেল সেন্টার পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতেল নিয়ে যাওয়া হয়। বর্তমানে রামেকের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসারত।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ছাত্রদের বারবার গাছে উঠে আম পাড়তে নিরুৎসাহিত করেও তাদেরকে ফেরাতে পারছি না। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। শিক্ষার্থীরা যদি নিজেরা সচেতন না হয় তাহলে প্রতিরোধ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন সংলগ্ন আম বাগানের গাছ থেকে পড়ে নাক-মুখ ফেটে যায় এক শিক্ষার্থীর। এই নিয়ে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হলো দুই শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!