বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুন) শুরু হবে। আবেদন চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। প্রসেসিং ফিসহ এবারের ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা।
পরীক্ষা: বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৬ ও ১৭ আগস্ট, ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
.png)
যোগ্যতা:
‘এ’ ইউনিট: চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ২১৪টি। আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০। প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে।
‘বি’ ইউনিট: সব গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ লাগবে ৮.০০। এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্যও লাগবে জিপিএ ৮.০০। প্রতিটিতে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
‘সি’ ইউনিট: ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০। উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
‘ডি’ ইউনিট: সব গ্রুপের শিক্ষার্থীরাই ‘ডি’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।‘ডি’ ইউনিটে আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। প্রতিটিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ-৩.৫০ পেতে হবে।
এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ডি-১ উপ–ইউনিটে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা একই।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।