ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শাবিপ্রবিতে সেমিস্টার ফাইনাল ঈদুল আজহার পর

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ২৩ জুন ২০২২
শাবিপ্রবিতে সেমিস্টার ফাইনাল ঈদুল আজহার পর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মূল ফটক

বন্যা পরিস্থিতিকে সামনে রেখে চলমান সেমিস্টার ফাইনাল ঈদুল আজহার পর নেয়া সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বুধবার (২২ জুন) রাত ৮টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা পবিত্র ঈদুল আজহার পর নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রথমবর্ষের ক্লাস স্ব স্ব বিভাগ শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধামতো অনলাইনে নিতে পারবে। বন্যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি থেকে রেহাই দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, পূর্ব নির্ধারিত বর্ষপঞ্জিকা অনুযায়ী আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ জুলাই থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!