ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আগামী সপ্তাহে ঢাবির ‘গ’ ইউনিটের ফল

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:০৮, ২৮ জুন ২০২২
আগামী সপ্তাহে ঢাবির ‘গ’ ইউনিটের ফল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। এখন শুধু প্রকাশের বাকি। কোন দিন প্রকাশ করা হবে তাও জানালেন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন। 

তিনি বলেন, ‘গ’ ইউনিটের ফল তৈরির কাজ প্রায় শেষ। শিগগিরই ফল প্রকাশ করা হবে। আগামী সপ্তাহে ৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমসিকিউতে উত্তীর্ণদের লিখিত অংশের খাতা মূল্যায়ন প্রায় শেষ হয়েছে। এছাড়া নম্বর এন্ট্রির কাজও শেষ। ফল পুনর্নিরীক্ষার কাজ চলছে। এরপর জুনের শেষ দিকে অথবা জুলাই মাসের শুরুতে এই ফল প্রকাশিত হবে। 

Advertisement

অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। আবেদন ফি ছিল এক হাজার টাকা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনসংখ্যা ৬ হাজার ৩৫। অর্থাৎ প্রতি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।

এর আগে, গত ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘গ’ ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে লড়েন ৩৩ জন শিক্ষার্থী।

এবার ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন আবেদন করেছেন। এছাড়া ঢাবির ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

রোববার দুপুরে ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

এতে পাসের হার ৯.৮৭ শতাংশ। যা গতবার ছিলো ১৬.৮৯ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার কমেছে। ৫৬ হাজার ৯৭২ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। এর মধ্যে ১ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। 

এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারী ছিল ৫৮ হাজার ৫৫১ জন। আর মোট আসন সংখ্যা ১৭৮৮টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩২ দশমিক ৭৪ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!