ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একদিন সব বিশ্ববিদ্যালয় গুচ্ছের অধীনে আসবে: ইবি ভিসি

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ৩০ জুলাই ২০২২
একদিন সব বিশ্ববিদ্যালয় গুচ্ছের অধীনে আসবে: ইবি ভিসি
ইবি ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ‘ভর্তি পরীক্ষাগুলো একটি সমন্বিত পদ্ধতিতে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে ও একটু কম কষ্টে পরীক্ষার সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তবে এটা অবশ্যই আমাদের একাডেমিক স্ট্যান্ডার্ড অক্ষুণ্ণ রেখে করতে হবে। গুচ্ছ পদ্ধতিতে যদি শিক্ষার্থীদের ভালো হয় তাহলে আমরা তা গ্রহণ করবো, না হলে আলাদা পদ্ধতিতে যাব। তবে আমার বিশ্বাস একদিন সব বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে আসবে।’ 

শনিবার (৩০ জুলাই) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রের পরীক্ষার হল পরিদর্শনের পর সাংবাদিকদের ইবি ভিসি এসব কথা বলেন।

ভিসি বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নিজস্ব স্বকিয়তা ব্যাপার না। স্বকীয়তা থাকতে হবে পঠন পাঠনে। এখানে বিষয়টা হচ্ছে আমরা শিক্ষার্থীদের কতোটা সুযোগ দিতে পারলাম। বাংলাদেশে মোট ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়। ভর্তিচ্ছু ও অভিভাবকদের পক্ষে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব নয়। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় একজন শিক্ষার্থী ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।’

Advertisement

শনিবার ইবি কেন্দ্রের চারটি ভবনে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চার হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছুর মধ্যে উপস্থিত ছিলেন চার হাজার ১৯৩ জন ভর্তিচ্ছু। যা ৯৬ দশমিক ৪৬ শতাংশ।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনের সময় ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইয়াঁ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!