শনিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকা প্রকাশ করে সংগঠনটি। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের কৃষি বিভাগের আব্দুল্লাহ আল মাহাদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. নাঈম আকন (জোভান)।
এছাড়া নতুন কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে ইসরাত জাহান সাফা, আসাদুজ্জামান আসাদ, মিফতাহুল হাসান সাব্বির, ফয়সাল ও ওমর ফারুক জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সোহান মাহমুদুল হাসান, মীর ফাহিম, তরিকুল ইসলাম, হুমায়রা ইসলাম হিবা, ইয়াসিন উদ্দিন অমিত, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিহাদ রানা, হাসান, সিহাদ সাকিন, শরিফ বখতিয়ার, তাজমিন হক স্বর্ণা, তুষার শুভ্র, দপ্তর সম্পাদক হিসেবে মো. রাজু মিয়া, উপ-দপ্তর সম্পাদক হিসেবে নিশাত তাসনিমসহ বিভিন্ন পদে মোট ৪২জন নির্বাচিত হয়েছেন।
.png)
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাঈম আকন বলেন, কমিটিতে পদ পাওয়াটাই বড় নয়, পদ পাওয়ার পরে যেসব দায়িত্বগুলো আছে, তা পালন করাটাই বড় কথা। আমি আমার জায়গা থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।
নতুন সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী বলেন, ফোরামের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় উপদেষ্টা ও সাবেক নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তার যথাযথ পালনের চেষ্টা করব।