ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক

জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৬:২৮, ১৩ আগস্ট ২০২২
জবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক
প্রক্সি দিতে এসে আটক হওয়া আবির ও পরীক্ষার্থী সেজান মাহফুজ ও । ছবি: ডেইলি বাংলাদেশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৩ আগস্ট)। এ পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। 

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহজনকভাবে ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।

জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। তিনি সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ থেকে পড়ালেখা করেছেন।

প্রক্সি দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে পুলিশে সোপর্দ কারা হয়। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ডের সঙ্গে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য আমাদের সামনে তুলে আনবে এবং সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এমন কাজ না করতে পারে তার ব্যবস্থা করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!