[ শিক্ষা ]
চবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ইতিহাস নেই: উপাচার্য
চবিতে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। ছবি: ডেইলি বাংলাদেশ
প্রতিষ্ঠার ৫০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। জালিয়াতির ঘটনা বন্ধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও কোনো প্রকার জালিয়াতির সম্ভাবনা দেখছি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার এসব কথা বলেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রথম দিন বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষায় দুই শিফটে ৫৪ হাজার ১০৬ জন করে ভর্তিচ্ছু অংশ নেবেন।
তিনি আরো বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত প্রতিটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ভর্তিচ্ছুরা কোনোরকম সমস্যায় না পড়েন।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!