নোবিপ্রবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৯৩.৮৫ শতাংশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৭০৮জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন এক হাজার ৬০৩ জন। উপস্থিতির হার ৯৩ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০৫জন।
শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১, অডিটোরিয়াম ভবন এবং লাইব্রেরি ভবনের মোট ৩০টি কক্ষে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ও পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইআইএসের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
.png)
এ সময় নোবিপ্রবি উপাচার্য বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলো। নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং উপস্থিতির হারও অনেক বেশি। আমি ভর্তি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’