ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নোবিপ্রবির ‘চিত্রকৃৎ’ এর নেতৃত্বে শরীফ-আকাশ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২১ আগস্ট ২০২২
নোবিপ্রবির ‘চিত্রকৃৎ’ এর নেতৃত্বে শরীফ-আকাশ
চিত্রকৃৎ এর নতুন সভাপতি শরীফ হোসাইন ও সাধারণ সম্পাদক আকাশ বণিক। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিল্পপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন ‘চিত্রকৃৎ’ এর নতুন কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের মো. শরীফ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে তড়িৎ প্রকৌশল বিভাগের আকাশ বণিক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মোস্তফা রায়হান হৃদয়, পুষ্পিতা দাস ও ওয়াহিদা নুসরাত, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর কামাল, ট্রেজারার তাহসিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অর্ণব সরকার ও ফামিয়া আহমেদ, সেক্রেটারি অব ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট জোবায়ের আহমেদ, ডেপুটি সেক্রেটারি অব ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট অধীর কুন্ডু, সেক্রেটারি অব এক্সিবিশন উম্মে রোকসানা ইতি, ডেপুটি সেক্রেটারি অব এক্সিবিশন তামিম ইবনে মাহবুব, হেড অব ডকুমেন্টেশনে রাশেদ রহমান সোহান হেড অব পাবলিক রিলেশন ঐশ্বরিয়া চৌধুরী।

Advertisement

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়া এবং শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে  রয়েছেন নাফিসা নভেরা নাফসি।

‘চিত্রকৃৎ’ এর নবনির্বাচিত সভাপতি মো. শরীফ হোসাইন বলেন, চিত্রকৃৎ নোবিপ্রবির শৃঙ্খলামূলক প্রকৃত আর্টস ক্লাব। আমাদের উদ্দেশ্য শিল্পীদের প্ল্যাটফর্ম দেওয়া, শিল্পকর্ম প্রচার করা, শৈল্পিক কাজ সমর্থন, তাদের শেখানোর সুযোগ তৈরি করে দেওয়ার মতো আরো অনেক বিষয়। আমাদের বিশেষ লক্ষ্য আমাদের ক্যাম্পাস একদিন রঙিন হবে, ভাব প্রকাশের এক অনন্য মাধ্যম হবে চিত্রকৃৎ।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আমরা একটি প্রদর্শনী করব, ক্যাম্পাসের মধ্যে রং ছড়াব। আমাদের আর্টিস্টসদের জাতীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম করার সুযোগ তৈরি করব। 

সাধারণ সম্পাদক আকাশ বণিক বলেন, আর্ট মানুষের চিন্তাচেতনা, সমাজ সচেতনতা প্রকাশের অন্যতম মাধ্যম। চিত্রকৃৎ এমন একটা জায়গা যেটি নোবিপ্রবির আর্টপ্রেমী মানুষদের জন্য তাদের শিল্পচর্চার, শিল্প ভাবনার এবং প্র্যাকটিসের সবচেয়ে বড় প্লাটফর্ম হিসেবে কাজ করছে। আমাদের ক্যাম্পাসের প্রতিটি দেয়াল কথা বলবে, প্রতিটি কর্নার রঙিন হয়ে উঠবে। রঙিন স্বপ্ন দেখবে সাদামাটা প্রতিটা সত্ত্বা।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!