একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। গত সোমবার (২৯ আগস্ট) রাতে ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে বখাটে কর্তৃক গোপনে এক ছাত্রীর গোসলের ভিডিও করার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, সংগঠনের কর্মী কামাল হোসেন, শাকিল হোসেনসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহসভাপতি তন্ময় সাহা টনি, আল মামুন, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, রকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ অন্য নেতাকর্মীরা।
.png)
মানববন্ধনে নেতাকর্মীদের হাতে ‘আমার বোনের সম্মানহানির বিচার চাই’, ‘চিকিৎসা কেন্দ্রের সেবা বাড়াতে হবে’ ‘ইবির সব শিক্ষার্থীর নিরাপত্তা দিন’, ‘শতভাগ আবসিকতা চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজ যদি আমাদের ক্যাম্পাস শতভাগ আবসিকতা নিশ্চিত থাকত তাহলে আমার বোনের সঙ্গে এরূপ অপ্রীতিকর ঘটনা ঘটত না। আমাদের ক্যাম্পাসকে শতভাগ আবাসিকতার আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করছি।
উল্লেখ্য, ২৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের একটি বাসাবাড়িতে স্থানীয় বখাটে কর্তৃক গোপনে এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ওঠে। এরআগে, ২৫ জুলাই একই এলাকার একটি ছাত্রী মেসে স্থানীয় বখাটেরা ইট-পাটকেল মেরে উত্যক্ত করার ঘটনা ঘটে।