ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তি শুরু ৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তি শুরু ৫ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম ৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি শুরু হতে যাচ্ছে। ৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হবে। চলবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

Advertisement

ভর্তি প্রক্রিয়া শেষে এ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে।

আগ্রহী প্রার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!