ঢাবির অনলাইন সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিজ কোটার ফরম https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কলেজ ও সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে পারবে।
ফরমের কপিসহ অফিস চলাকালীন সময়ে উল্লেখিত তারিখের মধ্যে নিজ নিজ অনুষদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ জমা দিতে হবে।
.png)
প্রসঙ্গত, সাত কলেজের বিজ্ঞান অনুষদের কোটা আবেদনকারী শিক্ষার্থীরা ঢাবির বিজ্ঞান অনুষদে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এবং বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা বাণিজ্য অনুষদের ডিন অফিসে ফরম জমা দিতে পারবে।


