[ শিক্ষা ]
রোববার শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি শুরু হচ্ছে রোববার (১১ সেপ্টেম্বর)। এদিন বিকেল ৪টা থেকে ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) আগ্রহী প্রার্থীরা অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করবেন। এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৩ অক্টোবর থেকে শুরু হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!