ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘আত্মহত্যা প্রতিরোধ শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে হবে’

গবি প্রতিনিধি:
প্রকাশিত: ১২:৫২, ১১ সেপ্টেম্বর ২০২২
‘আত্মহত্যা প্রতিরোধ শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে হবে’
গবিসাস আয়োজিত সেমিনার। ছবি: ডেইলি বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে যত আত্মহত্যার ঘটনা ঘটছে বেশিরভাগই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এটি প্রতিরোধে শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে হবে বলেন মনে করেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শহীদ মল্লিক।

তিনি বলেন, শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশ থেকে অনেক দূরে আছে বলেই এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিৎ নানা রকম কালচারাল প্রোগ্রামের আয়োজন করা। যাতে করে ছাত্র ছাত্রীরা মানসিক চাপমুক্ত হতে পারে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত  ‘আত্মহত্যা নয় বেঁচে থাকাই জীবন’ বিশেষ অনলাইন সেমিনারে তিনি এসব কথা বলেন।

Advertisement

গবিসাসের সভাপতি মো. রাকিবুল হাসানের সঞ্চালনায় আয়োজিত সেমিনারটিতে আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সাইকোলজিস্ট এস কে আনিসুর রহমান।

শিক্ষার্থীদের শুধু পড়ালেখার আবদ্ধ না রাখার প্রতি জোর দিয়ে তিনি বলেন, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাজ কি শুধুই বই পড়ানো? নাকি একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা? এ জায়গাতে আমাদের স্বচ্ছতা প্রয়োজন। একজন শিক্ষার্থীকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। তবেই আত্মহত্যার ঝুঁকি প্রতিহত করা সম্ভব।

উল্লেখ্য, বিশ্বে আত্মহত্যা প্রতিরোধে ২০০৩ সাল থেকে প্রতিবছর ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা দিবসটি পালন করে আসছে। ২০০৩ সাল থেকে দিবসটি পালন করা শুরু হলেও ২০১১ সালে প্রায় ৪০টি দেশ এই দিবসটি উদযাপন করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!