ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুটেক্সে ২০২১-২২ সেশনের ভর্তি ২৬ সেপ্টেম্বর

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ১২ সেপ্টেম্বর ২০২২
বুটেক্সে ২০২১-২২ সেশনের ভর্তি ২৬ সেপ্টেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২১-২০২২ সেশনের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম লেভেল-১, টার্ম-১ এর প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। 

সোমবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

ওইদিন মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম অনুসারে ভর্তি করা হবে। এবং মেধাতালিকায় প্রথম ১০জন মুক্তিযুদ্ধ কোটাই ভর্তি করানো হবে। 

Advertisement

আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ মেধাক্রম ৬০১ থেকে ১০১৭ পর্যন্ত দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপস্থিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে ভর্তি করা হবে। এবং মেধাতালিকায় মুক্তিযুদ্ধ কোটায় অপেক্ষমাণ পরবর্তী ৬জনকে ভর্তি করানো হবে। 

নির্বাচিত প্রার্থীদের ভর্তির জন্য নিচের ধাপ সমূহ অনুসরণ করতে হবে-

১. উপস্থিত নিশ্চিতকরণ 
২. বিভাগ নির্ধারণী ফর্ম পূরণ এবং সাক্ষাৎকার 
৩. ভর্তি ফি ১৯ হাজার ৯০০ টাকা এবং ২০০ টাকা মেডিকেল ফি দিতে হবে।
৪. স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ। (বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার কর্তৃক প্রদেয়)
৫. প্রয়োজনীয় কাগজপত্র (মূলকপি এবং সত্যায়িত অনুলিপি) 

উল্লেখ্য, বুটেক্সের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয়। ২০ আগস্ট উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!