জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি: রিলিজ স্লিপের ফরম পূরণ শেষ ১২ অক্টোবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইনে ফরম পূরণ শেষ হবে আগামী বুধবার (১২ অক্টোবর)।
সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১২ অক্টোবরের (বুধবার) মধ্যে উক্ত ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না।
.png)
দ্বিতীয় রিলিজ স্লিপে উত্তীর্ণ শিক্ষার্থীদের (http://app1.nu.edu.bd) ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চূড়ান্ত ভর্তির ফরম পূরণ যেভাবে
১) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় ও চূড়ান্ত রিলিজ স্লিপের ভর্তির জন্য প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে Honours applicant's Login - এ ক্লিক করে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর রোল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিয়ে Login করতে হবে।
২) এডমিশন ইনফরমেশন (Admission Information) নামে একটি পেইজ তথা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন, তা দেখতে পাবেন এবং একই সঙ্গে Application Form নামে একটি অপশন প্রদর্শিত হবে এবং ভর্তির জন্য এই অপশনে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেইজে শিক্ষার্থীর নাম, পিতার নামসহ যে বিষয়ে ভর্তির সুযোগ হয়েছে তা সম্বলিত একটি চূড়ান্ত পেইজ প্রদর্শিত হবে।
ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র
১) অললাইন থেকে মূল আবেদন ফরমের দুই কপি (অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে) একটি কলেজ কপি এবং অন্যটি আবেদন প্রার্থীর কপি।
২) পাসপোর্ট সাইজের ছবি চারটি এবং ছবির পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম-বেশি হতে পারে)।
৩) এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট ১টি করে ২টি জমা দিতে হবে।
৪) এইচএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি একটি করে দুই কপি জমা দিতে হবে।
৫) পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (যে সব শিক্ষার্থী ২০২০ সালে এইচএসসি পাশ করছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর (সোমবার) মধ্যে কলেজ কর্তৃপক্ষকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সব তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।