[ শিক্ষা ]
শেকৃবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নুর ইসলাম ও ফরহাদ
ছবি: সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্যতম শেকৃবি ডিবেটিং সোসাইটির (এসএইউডিএস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থী নুর ইসলাম মাহমুদ সভাপতি এবং কৃষি ব্যবসা ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী ফরহাদ আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সোসাইটির নিজস্ব সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন কার্য শেষ করার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বায়িত্ব হস্তান্তর করা হয়।
.png)
শেকৃবি ডিবেটিং সোসাইটির নব-নির্বাচিত সভাপতি নুর ইসলাম মাহমুদ বলেন, শেকৃবি ডিবেটিং সোসাইটির সমৃদ্ধ অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে মুক্ত চিন্তার ধারা অব্যাহত রেখে ঐতিহ্যবাহী এ সংগঠন আগামীতে যেন অবারিত সাফল্যের পথে হাঁটতে পারে তার দায়িত্বশীল পথযাত্রী হতে চাই। সংগঠন কর্তৃক অর্পিত এ দায়িত্ব পালনে পূর্ব অভিজ্ঞতাসহ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!