এ দিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে দেশের গুচ্ছভুক্ত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত।
বিস্তারিত আরো জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bu.ac.bd।
.png)
ওয়েবসাইটে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২২ উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইট অনলাইনে আবেদন পদ্ধতি ও বিভিন্ন অনুষদ ও বিভাগসমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবেন।
এছাড়া admission.bu.ac.bd ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবে। এক বা একাধিক ইউনিটে আবেদন এর জন্য ৫০০ টাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে।
উল্লেখ্য, এবারও জিপিএর উপরে কোনো মার্কস থাকছে না। তবে আসন সংখ্যা গতবারের ১ হাজার ৪৪০ থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯০ করা হয়েছে।