ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় জাবির ৬ জন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৭ অক্টোবর ২০২২
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় জাবির ৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক এবং একজন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী।

গত ১০ অক্টোবর আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ‘ডিপার্টমেন্ট অফ মেডিসিন অফ হেলথ রিসার্চ অ্যান্ড পলিসি অফ বায়োমেডিক্যাল ডাটা সায়েন্স অ্যান্ড অফ স্ট্যাটিসটিক্স অ্যান্ড ম্যাটা রিসার্চ ইনোভেশন সেন্টার এ্যাট স্ট্যানফোর্ড (মেট্রিক্স)- এর গবেষক জন পি.এ. ইয়োনিডিস এলসেভিয়ার প্রকাশনার ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করেন।

তালিকায় স্থান পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএ মামুন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম খলিল, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. এম শামীম কায়সার, পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. মোস্তাফিজুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ূন কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ এ মামুন।

Advertisement

বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। স্কোপাস ইনডেক্স আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে প্রায় চার লাখ গবেষককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দুইটি ক্যাটাগরি হলো- পুরো পেশাগত জীবন ও এক বছরের গবেষণাকর্ম।

এদিকে গবেষকদের এ গৌরবময় সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী স্থান লাভ করার বিষয়টি এ বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। শিক্ষক-শিক্ষার্থীদের এ সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!