ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি শাখা ছাত্রলীগে পদপ্রত্যাশীদের মনোনয়নপত্র আহ্বান

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ৩১ অক্টোবর ২০২২
রাবি শাখা ছাত্রলীগে পদপ্রত্যাশীদের মনোনয়নপত্র আহ্বান
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের মনোনয়নপত্র উত্তোলনের আহ্বান করা হয়েছে।

রাবি শাখা সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে ২৬তম সম্মেলনের মধ্য দিয়ে রাবি ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হবে। সেজন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংবলিত মনোনয়ন ফরম শাখা ছাত্রলীগের দফতর সম্পাদকের নিকট হতে উত্তোলনের আহ্বান জানানো হলো। 

Advertisement

রোববার (৩০ অক্টোবর) হতে ৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

রাবি শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক আবুল বাশার আহম্মেদ বলেন, রোববার থেকে প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে পারবেন। যেখানে নিজের জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে আগামী ৪ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এরপর ৫ নভেম্বর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিত তা জমা নেওয়া হবে।  

এর আগে, গত ২৩ অক্টোবর রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী পদপত্যাশীদের নিকট জীবনবৃত্তান্ত আহ্বান করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া গত ২৬ অক্টোবর রাবি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সম্মেলনে তারিখ ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী ১২ নভেম্বর রাবি শাখা ছাত্রলীগ ও রুয়েট শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!