ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ১৩ নভেম্বর ২০২২
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর বলেন, প্রশাসন বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করছে। সাধারণ শিক্ষার্থীরা ৬০ মার্ক পেয়েও চান্স পাচ্ছে না। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অযোগ্য সন্তানেরা অকৃতকার্য হয়েও পৈতৃক কোটা নামে পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাচ্ছে। পরবর্তীতে আবার এরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় চলে জনগণের ট্যাক্সে টাকায়। এটা কারো পৈতৃক সম্পত্তি না। তাই পোষ্য কোটা নামে এমন প্রহসন বন্ধের দাবি জানাই।

Advertisement

এছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পোষ্য কোটায় ভর্তি হওয়া অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিল এবং বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিলের দাবি জানানো হয়। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!