ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষার সুফল পেতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২৭ নভেম্বর ২০২২
শিক্ষার সুফল পেতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শাবিপ্রবি উপাচার্য
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের মূল কারিগর, শিক্ষার সুফল পেতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ইন্ট্রোডাকশন টু আউটকাম বেইজড এডুকেশন: হ্যান্ডস্ অন ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সরকার তথা বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। আমাদের মনে রাখতে হবে ভালো বীজে ভালো ফসল। শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল কারিগর। আর তাই তাদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রয়োজন। সারা বিশ্বের মত এই বিশ্ববিদ্যালয়েও আউটকাম বেজড এডুকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। অচিরেই এর সুফল বিশ্ববিদ্যালয় পাবে।

এসময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাজহারুল ইসলাম ।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ।

অনুষ্ঠানে সমন্বয়ক ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম। এছাড়া কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!