[ শিক্ষা ]
শাবিপ্রবির ‘ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’র সভাপতি তাসলিম, সম্পাদক ইয়াহইয়া
ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহবুবুর রহমান তাসলিমকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহ্ ইয়াহইয়া আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আল নাইম, কামরুন নাহার লাকি, মিরনময় সুমিত ও আয়সা বিনতে জামান, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, অর্থ সম্পাদক তাহের আহমদ, প্রচার সম্পাদক ফারদিনা সিমরান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রুদাবা জেরিন চৌধুরী, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক তাহেরা আক্তার এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদিবা তাবাছসুম আলভি।
উল্লেখ্য, ২৭ নভেম্বর এ কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!