[ শিক্ষা ]
নতুন অধ্যক্ষ পেল সরকারি তিতুমীর কলেজ
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
মঙ্গলবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব চৌধুরী সামিনা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে কর্মজীবনের ইতি টেনে অবসরে যান সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!