মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলেজের প্রধান সহকারী মো. আমির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, মহান বিজয় দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষে ১৫ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭ দিন কলেজ ক্যাম্পাস বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে এবং পরীক্ষার কার্যক্রম যথারীতি চলবে।
.png)
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত সব কর্মসূচিতে শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।