রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড ন্যাশনস বাংলাদেশ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ যৌথভাবে এবার অনুষ্ঠানটির আয়োজন করে।
.png)
এছাড়া সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ন্যাশনস বাংলাদেশের সমন্বয়ক মো. জাহিদ হোসাইন এবং বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মুহির উদ্দীন। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় মো. জাহিদ হোসাইন তার বক্তব্যে বলেন, মানবাধিকার বলতে সবাই বুঝে যে এটি আইনের ছাত্রদের বিষয়। আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। মানবাধিকার সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত। তাহলে আমরা সবার অধিকার নিজেরাই নিশ্চিত করতে পারব। কেউ বঞ্চিত হবে না। সভ্যতাকে বিকাশিত করতে মানবাধিকার নিয়ে কাজ করা অত্যন্ত জরুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, আমি কখনোই ছাত্রদের টিউশন ফি বাড়ানোর পক্ষে নয়। আমার ছাত্ররা কৃষকদের নিয়ে কাজ করে, তারা টাকা কোথায় পাবে? আমরা কম খরচে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তাহলে গরীব মেধাবীরা এখানে পড়াশোনার সুযোগ পাবে। তারাই পরে কৃষকদের জন্যে কাজ করবে। এছাড়া কৃষকের অধিকার নিয়ে আমার ছাত্ররা কথা বলবে।