ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেডিকেল অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ২৪ ডিসেম্বর ২০২২
মেডিকেল অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল অলিম্পিয়াডের ফাইনালে বিজয়ী হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। রানার্সআপ হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ। তৃতীয় স্থান অর্জন করেছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ।

মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের মেধা-মনন ও মুক্তবুদ্ধির চর্চা বাড়াতে শনিবার দুপুর ২টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) ও প্ল্যাটফর্ম যৌথভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করে ।

অলিম্পিয়াডে ঢাকা মেডিকেল কলেজের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও রাজশাহী মেডিকেল কলেজের পক্ষে নেতৃত্ব দিয়েছেন মো. মুহতাসিম রহমান মাহির। গ্রিন লাইফ মেডিকেল কলেজের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সিমান্ত মোডাক।

Advertisement

ফাইনালে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। ট্রফি ছাড়াও বিজয়ী দল ২০২৩ সালে ইন্দোনেশিয়ার মেডিকেল অলিম্পিয়াডে যাওয়ার জন্য বিমানের টিকিট দেওয়া হবে। এছাড়া রানার আপ দল পাবে ভারত অথবা নেপালের অলিম্পিয়াডের টিকিট। বাংলাদেশ মেডিকেল অলিম্পিয়াডের আরেক আকর্ষণ থাকবে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কর্মশালা।

সকাল ৮ টায়  ১৬ দলের সেমিফাইনালে আটজন ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পান। সেমিফাইনালে প্রথম হয়েছে ঢাকা মেডিকেল কলেজ, আর এতে নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম খলিল। এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছে এসটিএমসি, দলটির নেতৃত্বে দিয়েছেন তুর্জয়।

তৃতীয় হয়েছে গাউসুল আজমের নেতৃত্বে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এছাড়া চূড়ান্ত পর্বে পৌঁছেছে গ্রিন লাইফ মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দ্বিতীয় দল, রাজশাহী মেডিকেল কলেজ ও কক্সবাজার মেডিকেল কলেজ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!