ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন মার্চে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ৩০ ডিসেম্বর ২০২২
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন মার্চে
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ ঢাকার কেন্দ্রগুলোয় এবং ৪ ও ১১ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোয় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি ২০২৩ থেকে ১৬ জানুয়ারি তারিখ পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জানুয়ারি। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হবে।

ঢাকার কেন্দ্রগুলোয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ঢাকার বাইরের কেন্দ্রগুলোয় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েব সাইট থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!