ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেসরকারি ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করল ইউজিসি

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ২ জানুয়ারি ২০২৩
বেসরকারি ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করল ইউজিসি
ছবি: সংগৃহীত

প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সময় বেঁধে দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নির্ধারিত সেই সময়ের মধ্যে কোনোরূপ পদক্ষেপ না নিতে পারায় চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ইউজিসি। আগামী ছয় মাসের মধ্যে এসব বিশ্ববিদ্যালয় দৃশ্যমান পদক্ষেপ না নিলে আরো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ জানুয়ারি) ইউজিসিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন সংক্রান্ত এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইউজিসির বেঁধে দেওয়া সময়ের (২০২২ সালের ডিসেম্বর) মধ্যে স্থায়ী ক্যাম্পাস স্থাপনে অগ্রগতি দেখিয়েছে নয়টি বিশ্ববিদ্যালয়। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে তিন থেকে ছয় মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের সময় দেওয়া হয়েছে।   

Advertisement

স্থায়ী ক্যাম্পাস স্থাপনে অগ্রগতি হয়নি চারটি বিশ্ববিদ্যালয়ের। সেগুলো হলো—প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।

এসব বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের জানুয়ারি থেকে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাস স্থাপনে তালিকাভুক্ত ১৫টি বিশ্ববিদ্যালয়কে সময় বেঁধে দিয়েছিল ইউজিসি। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠানের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে কোনো কোনোটির ইন্ট্রোরিয়ার, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং আসবাবপত্র কেনা বাকি রয়েছে। এমন নয়টি বিশ্ববিদ্যালয়কে নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হতে আরো তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের অ্যাকাডেমি-প্রশাসনিকসহ সব ধরনের কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে নির্দেশনা দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানকে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!