ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবিতে ১১ জানুয়ারি শুরু ২০২২ শিক্ষাবর্ষের ক্লাস

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৭ জানুয়ারি ২০২৩
হাবিপ্রবিতে ১১ জানুয়ারি শুরু ২০২২ শিক্ষাবর্ষের ক্লাস
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ৯ ও ১০ জানুয়ারি। পাশাপাশি ক্লাস শুরু হবে ১১ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের এক নোটিশ থেকে জানা যায়, ৯ জানুয়ারি অডিটোরিয়াম-১ এ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কৃষি অনুষদ এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সি.এস.ই অনুষদ, অডিটোরিয়াম-২ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফিসারিজ অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

এছাড়া ১০ জানুয়ারি অডিটোরিয়াম-১ এ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অনুষদ অডিটোরিয়াম-২ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

Advertisement

তবে, বিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!