[ শিক্ষা ]
সাত কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) সাত কলেজের ওয়েবসাইটে এ বিষয়ে সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২০-২০২১ সেশনের পরীক্ষায় পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ১৮ জানুয়ারির গণিত (Eco 102) বিষয়ের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি এবং ২২ জানুয়ারির গণিত নন-মেজর (MAM 103) বিষয়ের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখে পরিবর্তন করা হয়েছে।
.png)
উল্লেখ, সাত কলেজের এই শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের কোর্স এবং পত্রকোডের পরীক্ষা পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ জানুয়ারি এবং ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!