ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২১, ১৬ জানুয়ারি ২০২৩
দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

দেশব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। সারাদেশের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান গণমাধ্যমকে জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কলেজে নাম রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে ৬ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, বিভাগীয় পর্যায়ে ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায় ৩ মার্চ। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৪ মার্চ। 

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সব শিক্ষার্থীকে স্ব স্ব কলেজে যোগাযোগের জন্য বলা হয়েছে। 

Advertisement

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!