ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির টিলায় অগ্নিকাণ্ড, পুড়ল বিভিন্ন উদ্ভিদ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২১ জানুয়ারি ২০২৩
শাবিপ্রবির টিলায় অগ্নিকাণ্ড, পুড়ল বিভিন্ন উদ্ভিদ
ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একটি টিলায় আগুন লেগে প্রায় চার বিঘা জায়গা জুড়ে পুড়ে ছাই হয়েছে বিভিন্ন উদ্ভিদ।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পেছনের টিলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঐ টিলার নিরাপত্তাকর্মী তানজির আহমদ বলেন, দুপুর ১টার দিকে হঠাৎ আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। তাৎক্ষণিক আমাদের নিরাপত্তাকর্মীদের তত্ত্বাবধায়ককে কল দেই। খবর পেয়ে প্রায় ৩০ থেকে ৪০জন নিরাপত্তাকর্মী দ্রুত চলে আসেন। পরে আমরা ঐ স্থানে গিয়ে লাঠি দিয়ে টিলার আগুন নেভাই। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সেটা জানি না।

Advertisement

এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ বলেন, আমাদের টিম ঐ স্থানে গিয়েছে। আগুন নিভে গেছে। এখন আর কোনো সমস্যা নেই।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, আগুন লাগার খবর শুনেছি। কে বা কারা আগুন লাগিয়েছে সেটা জানা যায়নি। আমাদের নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেছেন। ঐ দুর্গম এলাকা অনাবাদী হওয়ায় আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!