ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে অষ্টম মেধাতালিকায়ও খালি ১০৮ আসন

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২১ জানুয়ারি ২০২৩
শাবিপ্রবিতে অষ্টম মেধাতালিকায়ও খালি ১০৮ আসন
ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে অষ্টম মেধাতালিকার পরও ‘এ’ ‘বি’ ও ‘সি’ এ তিনটি ইউনিটে সর্বমোট ১০৮টি আসন খালি রয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শাবিপ্রবির ভর্তি কমিটির টেকনিক্যাল কর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অষ্টম মেধাতালিকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ১০২টি, ‘বি’ ইউনিটে দুইটি ও ‘সি’ ইউনিটে চারটি আসনসহ সর্বমোট ১০৮টি আসন খালি রয়েছে।

Advertisement

এদিকে আসন খালি রেখেই চূড়ান্ত ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শাবিপ্রবি। ভর্তি কমিটির সূত্রে জানা যায়, আগামী ২৩ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তিতে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা ফি নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২১ নম্বর কক্ষে এ ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!