ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

খুবিসাসের সভাপতি রেজওয়ান, সম্পাদক যায়েদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ২৩ জানুয়ারি ২০২৩
খুবিসাসের সভাপতি রেজওয়ান, সম্পাদক যায়েদ
খুবিসাস সভাপতি রেজওয়ান আহম্মেদ ও সম্পাদক যায়েদ বিন ছিদ্দিক। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজওয়ান আহম্মেদ। সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. যায়েদ বিন ছিদ্দিক। 

রোববার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে খুবিসাসের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটি খুবিসাস এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি।
 
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ। এ সময় নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাফায়াত হোসেন ও ফারজানা তাসনিম উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন জান্নাতুল ফেরদৌস মীম (ঢাকা টাইমস), যুগ্ম সম্পাদক তানজীম তালহা (বিডি সমাচার), সাংগঠনিক সম্পাদক একরামুল হক (নয়া শতাব্দী), অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহ (চ্যানেল ২৪ অনলাইন), দফতর সম্পাদক প্রাণ প্রতিম কুণ্ডু (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার (ট্রিবিউন নিউজ বিডি.কম), কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান (আমার সংবাদ), মো. নাঈমুর রহমান (কিংস নিউজ ২৪.কম) ও তানভীর হাসান তন্ময় (পল্লী নিউজ) নির্বাচিত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!