ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘আকাশ দেখতে না পারার দুঃখে কেউ কি আত্মহত্যা করে?’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৩
‘আকাশ দেখতে না পারার দুঃখে কেউ কি আত্মহত্যা করে?’
মিনহাজুল আবেদীন। ছবি: সংগৃহীত

গতকাল অবধি ‘মিনহাজুল আবেদীন’ ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) একজন পরিচিত মুখ। তবে আজ তিনি মৃত। মৃত্যুর আগে এই শিক্ষার্থী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল, ‘আকাশ দেখতে না পারার দুঃখে কেউ কি আত্মহত্যা করে?’ স্ট্যাটাসের ছয়দিন পর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে যশোরের নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। 

মিনহাজ শাবির গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থী শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

এসএম সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, মিনহাজুলের মা সকালে ফোন দিয়ে আমাদের জানিয়েছেন তারা রুমে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাদের ধারণা, মিনহাজ আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগেও সে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। 

মিনহাজের সহপাঠীরা জানায়, গত পাঁচদিন আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল সে। এর আগ থেকেই মিনহাজ সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যা নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিতেন। এছাড়া দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে তার ব্যক্তি জীবনের একাকীত্ব, হতাশা, শিক্ষাজীবনে হতাশাও কথা উল্লেখ করেছিল।

মিনহাজ যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। সে বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন রোবোআড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!