[ শিক্ষা ]
জবিতে তিন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তিন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬১তম সিদ্ধান্ত ৯১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
.png)
সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হওয়া ঐ তিন শিক্ষার্থী হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. খায়রুল ইসলাম (আইডি নং- বি ১৮০৫০২০২৬) ও মফিজুল্লা (আইডি নং-১৮০১০৫০৫০) এবং সংগীত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মামুন রিপন (আইডি নং বি-১৭১০৭০৩৮)।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!