ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

অভিযুক্ত ডিআইইউ প্রভাষকের পক্ষে এবার শিক্ষার্থীদের গণস্বাক্ষর

ডিআইইউ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
অভিযুক্ত ডিআইইউ প্রভাষকের পক্ষে এবার শিক্ষার্থীদের গণস্বাক্ষর
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ইংরেজি বিভাগের অভিযুক্ত প্রভাষক আরিফ আহমেদের পক্ষে ১০৩ জন শিক্ষার্থী গণস্বাক্ষর করেছেন। ১০০ টাকা মূল্যমানের স্ট্যাম্পে এসব সাক্ষরের মূলকপি ইংরেজি বিভাগের চেয়ারম্যান বরাবর জমা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তারা। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাংশ এসব সাক্ষর করেন। 

স্ট্যাম্পে সাক্ষর করা শিক্ষার্থীরা দাবি করেন, আরিফ আহমেদ একজন ভদ্র এবং দায়িত্ববান শিক্ষক। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি অসৎ পন্থা অবলম্বনের বিরুদ্ধে সোচ্চার।

পরীক্ষার খাতায় নম্বর জালিয়াতি বা কোনো শিক্ষার্থীর প্রতি আক্রোশ থেকে তিনি মানসিক হয়রানি করতে পারেন না। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন।

শিক্ষার্থীরা বলেন, যে বা যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়। নিজের ব্যর্থতা ঢাকতেই এমন অভিযোগ করতে পারে। 

এর আগে গত শনিবার ইংরেজি বিভাগের ঐ প্রভাষকের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং নম্বর জালিয়াতির অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!