রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সম্মানিত ডিনবৃন্দের সমন্বয়ে ২৬ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো। তবে চলতি বছরের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ চূড়ান্ত হলেও কোনো ইউনিটের পরীক্ষা কবে সেটি এখনো জানা যায়নি।