ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
নজরুল বিশ্ববিদ্যালয়

রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি, নেতৃত্বে যারা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ৩ মার্চ ২০২৩
রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি, নেতৃত্বে যারা
গঠিত নতুন কমিটির সভাপতি নাজমুল প্রামাণিক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী নাজমুল প্রামাণিক ও সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। 

বৃহস্পতিবার (২মার্চ) রাত ৯টায় সংগঠনটির উপদেষ্টা এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন- মির্জা ফয়সাল (পঞ্চগড়), জিহাদুজ্জামান জিসান (ঠাকুরগাঁও), সাকিব আহম্মেদ (দিনাজপুর), মমিনুল রহমান (নীলফামারী), মাহমুদ সরকার ঐশিক (রংপুর), সাগর কুমার সরকার (কুড়িগ্রাম), যায়িদ সাদ (লালমনিরহাট)।

Advertisement

এছাড়াও কমিটির অন্যান্য পদগুলোতে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাখা হয়েছে। ১০৭ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত রংপুর অঞ্চলের সব শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দকে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!