ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট জানবেন যেভাবে

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৫, ১২ মার্চ ২০২৩
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট জানবেন যেভাবে
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা রয়েছে রোববার (১২ মার্চ)। তবে কোনো কারণে এদিন ফলাফল ঘোষণা করা না হলেও পরদিন সোমবার (১৩ মার্চ) এই ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর অধিদপ্তরের ওয়েবসাইট থেকে রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।  

মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র।

মেডিকেল ভর্তির result.dghs.gov.bd ওয়েবসাইট থেকে, এমবিবিএস ১ম মেধাতালিকার ভর্তি ফলাফল দেখা যাবে। 
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ম মেধাতালিকা পিডিএফ কপি, অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া যেসব শিক্ষার্থী মেডিকেল ভর্তির লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের মেধাতালিকা বা মেধাস্কোর দেখা যাবে।

Advertisement

এছাড়াও ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে, এসএমএস এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।

২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা। এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন অংশ নিয়েছেন। বরাবরে মত এবারো ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!